ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৮ অক্টোবর ২০২১, ৬:৫১ অপরাহ্ণ • ৯১ বার পঠিত
মুরাদনগরে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে নিখেঁাজ হওয়ার ৬দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নবীপুর—শ্রীকাইল সড়কের নিউ থ্রী—ষ্টার ব্রিকস্ধসঢ়; ফিল্ডের পাশের একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএসজি অটোরিক্সা চালক। জানা যায় সোমবার দুপুরে উপজেলার নবীপুর—শ্রীকাইল সড়কের শীলমপুর এলাকার নিউ থ্রী—ষ্টার ব্রিকস্ধসঢ়; ফিল্ডের শ্রমিকরা ভাটায় কাজ করতে গিয়ে পাশের ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ—পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে। নিহতের চাচা সবুজ মিয়া জানান গত ১২ই অক্টোবর মঙ্গলবার বিকেলে ভাতিজা হেলাল নবীপুর দক্ষিনপাড়া তার বোনের বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়ীর উদ্দে্যশে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ীতে না এলে আমরা তাকে বিভিন্নস্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পাইনি। আজকে দুপুরে আমার ভাতিজার গলাকাটা লাশ ডোবা থেকে উদ্ধার করলো পুলিশ। আমরা হেলালের খুনিদের বিচার চাই। মুুরাদনগর থাানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশের গলা এবং পেটে ধারালো ছুরির আঘাত রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে হত্যার রহস্য উদ্ধসঢ়;ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন