ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

মুরাদনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

অনলাইন সংস্করণ
৬ জুলাই ২০২০, ১:৪৯ অপরাহ্ণ ৬৩ বার পঠিত
মুরাদনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধার সন্তান শরিফুল আলম চৌধুরী ও তাঁর পরিবারের উপর দিনদুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের দেবিদ্বার প্রতিনিধি আতিকুর রহমান বাশার, মুরাদনগর উপজেলা দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, নানান দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশের জের ধরে গত শনিবার দিনদুপুরে শরিফুল আলম চৌধুরীর বাড়িতে অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই হাত-পা ভেঙ্গে ফেলে ও তার মাথা কুপিয়ে রক্তাক্ত করে গুরতর ভাবে জখম করে দারোরা ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া ও তার সন্ত্রাসী দলবল। তাকে বাঁচাতে গিয়ে তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকে কুপিয়ে আহত করে। একমাত্র বোনকেও শ্লীলতাহানীর চেষ্টা করে।

সাংবাদিক শরিফ চৌধুরীর অবস্থা আশংকাজনক। অবস্থা অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সোমবার ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছে। 

অভিযোগ উঠেছে, সাংবাদিক শরিফকে হামলার ঘটনায় পুলিশ ঘটনার মূল মদতদাতা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করলেও থানায় দায়েরকৃত মামলার আর্জি দূর্বল হওয়ায় আটকের ২৪ ঘন্টার মধ্যে জামিনে ছার পেয়ে যায়। এ ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে তিব্রখোবের সৃষ্টি হয়েছে।

মামলার সাথে জরিত অন্য আসামিদেরকে গ্রেফতার করতে না পারায় তার পরিবার আতংকে আছে এবং পুলিশের রহস্যজনক ভূমিকায় স্থানিয় সাংবাদিকরা উদ্বেক প্রকাশ করেন।

https://youtu.be/XXOsKSV9o0g
ইউটিউবে ভিডিও সংবাদ দেখুন

আরও পড়ুন