ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে শিক্ষক হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৭ অক্টোবর ২০২২, ৬:৩৭ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
মুরাদনগরে শিক্ষক হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে স্কুল শিক্ষককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মনির হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী উপজেলার ইউসুফনগর গ্রামের সামসুল হকের ছেলে। জানা যায়, দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালামকে স্কুল থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক প্রধান আসামী ইউসুফনগর গ্রামের মনির হোসেন মুরাদনগর উত্তরপাড়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটতকৃত আসামী মনিরের বিরুদ্ধে পূর্বেও এই থানায় ৩টি মামলা রয়েছে। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন