ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যাগে বৃক্ষরোপন

অনলাইন সংস্করণ
৬ জুন ২০২৩, ৫:২৫ পূর্বাহ্ণ • ৯৯ বার পঠিত
মুরাদনগরে যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যাগে বৃক্ষরোপন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি’ ‘চল করি বৃক্ষরোপন, পৃথিবী হবে সৌন্দর্য ভুবন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখা। সোমবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল সরকারি কলেজ, শ্রীকাইল কে কে বহুমুখী উচ্চ বিদ্যালয়, নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ চারা গাছ রোপন করা হয়। বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলার আহ্বায়ক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন, সহিদুল হক, লুৎফর রহমান, আলমগীর বেগ, বিএনসিসির প্রশিক্ষক কর্পোরাল শহীদুল ইসলাম, শ্রীকাইল কে কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সহকারী শিক্ষক নাছির উদ্দিন, এমরান হোসেন, নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেকুর রহমান, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব এনামুল হক, যুগ্ম—আহ্বায়ক মো কাজল, যুগ্ম—সদস্য সচিব নিপুন বনিক, নির্বাহী সদস্য ওসমান গনি প্রমুখ। এছাড়াও কলেজের বিএনসিসি ক্যাডেট, বিদ্যালয়ের স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন