ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

মুরাদনগরে যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৩ মে ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় শিবানীপুর দক্ষিণ পাড়া যুবসমাজের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দরিদ্র ও এলাকার মুরব্বিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানীপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ—জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনাসহ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন শিবানীপুর জামে মসজিদের খতিব মুফতি মোঃ এনামুল হক। এসময় ইউপি সদস্য মুজিবুর রহমান, শিবানীপুর জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় মুরব্বি জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, মোতালেব, মোঃ শিশু মিয়া, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সি, শিবানীপুর দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোক্তা মোঃ রুহুল আমিন, মোঃ মানিক মিয়া, মোঃ শাকিল, মোঃ মিনহাজ, মোঃ সোহেল, মোঃ আনিছ, মোঃ খলিল, মোঃ কাউছার, মোঃ আপন, মোঃ বাইজিদ, মোঃ রুহুল আমিন সহ এলাকার অসহায়, দরিদ্র ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন