ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

অনলাইন সংস্করণ
১৭ জুলাই ২০২০, ২:৩৯ অপরাহ্ণ • ১০০ বার পঠিত
মুরাদনগরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সাজ্জাদ হোসেন শিমুল

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী-২০২০ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

জান যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০,৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরন করার উদ্যোগ নিয়েছে।

১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ সুরক্ষার নিয়ম বজায় রেখে বৃক্ষরোপনে সারা দেশে এই চারা রোপণ করা হবে। সেই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার তিনটি চারা- একটি ফলদ, একটি বনজ এবং অন্যএকটি ঔষধি গাছের চারা আনুষ্ঠানিক ভাবে রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সনোয়ারা বেগম লুনা, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, বন বিভাগ মুরাদনগর উপজেলার রেঞ্জ অফিসার বলাই চন্দ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, দারোর ইউপি চেয়ারম্যান শাহজাহান বিএসসি, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান বাকির, কৃষকলীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন প্রমূখ।

আরও পড়ুন