ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

মুরাদনগরে মাদক বিরোধী "বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন" এর যাত্রা শুরু

অনলাইন সংস্করণ
২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ণ ৬৬ বার পঠিত
মুরাদনগরে মাদক বিরোধী "বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন" এর যাত্রা শুরু
স্টাফ রিপোর্টঃ যাত্রা শুরু করলো বাংগরা বাজার থানার কৃতী সন্তান মোঃ মোমেন খান (কাতার প্রবাসী) এর নেতৃত্বে নব গঠিত বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনটি। পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে অলাভজনক এ সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি। একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য বেসরকারি সংস্থা হিসেবে বাঙ্গরা বাজার থানার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণমানুষের কল্যাণে কাজ করবে এই সংগঠন। সংগঠনের উদ্বোধন শেষে উপদেষ্টা শেখ রফিক, শেখ সোহেল, মোঃ আনোয়ার পারভেজ, শেখ আকরাম বলেন, বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন নামে যে সংগঠন টি আজ যাত্রা শুরু করলো, তা ভবিষ্যতে অনেক দূর যাবে। এলাকার মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মূল্যবোধের অবক্ষয় রোধ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে এ প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করবে। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ পলাশ, যুগ্ম-সাধারন সম্পাদক বোরহান মিয়া, মহসিন মোল্লা ও এনামুল হক । তিনি বলেন, বৃহৎ সুযোগ-সুবিধা বৃহৎ দায়িত্ববোধের জন্ম দেয়। সেই দায় থেকেই দরিদ্র ও অভাবী মানুষের জন্য কাজ করে যাবে বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শেখ রুবেল, মোঃ গিয়াসউদ্দিন (প্রবাসী), সাহেদ মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেব, প্রচার সম্পাদক শেখ রুবেল সহ সংগঠনের শীর্ষ স্থানীয় সকল নেতৃবৃন্ধ।

আরও পড়ুন