ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে মনিরুল আলম দিপুর নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

অনলাইন সংস্করণ
২২ জানুয়ারি ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ণ • ১০১ বার পঠিত
মুরাদনগরে মনিরুল আলম দিপুর নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ মনিরুল আলম দিপুর নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শ্রীরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অত্র এলাকার প্রায় ১ হাজার অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অজিফা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই এর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। ৮নং চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. বাহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আর রশিদ, মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল। এসময় আরো উপস্থিত ছিলেন, চাপিতলা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মেম্বার হুমায়ুন কবির, ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, যুবলীগ নেতা পাবেল রহমান, মুকসেদুল হক, তাজুল ইসলাম, সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহসহ আরো উপস্থিত ছিলেন, চাপিতলা ইউনিয়নের মহিলা ওয়ার্ড মেম্বার ছামসুন্নাহার, পারুল বেগম, ছাবিনা ইয়াসমিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। [embed]https://youtu.be/-GT_vlpvaOU[/embed]

আরও পড়ুন