ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে মধ্যরাতে শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে হাজির ইউএনও

অনলাইন সংস্করণ
৩১ ডিসেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
মুরাদনগরে মধ্যরাতে শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে হাজির ইউএনও
নিজস্ব প্রতিবেদকঃ
মুরাদনগরে মধ্যরাতে শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে হাজির ইউএনও ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে ঘন কুয়াশা মিলে শীত যেন জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় যখন নাকাল নি¤œ আয়ের মানুষদের জনজীবন, ঠিক তখনি মধ্যরাতে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে শীতার্ত অসহায় বেদে (বাইদ্যা-সাপুরে) সম্প্রদায়ের মানুষদের পাশে দাড়িছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার কামাল্লা ইউনিয়ন পরিষদ এলাকায় ইউএনও অভিষেক দাশ নিজে উপস্থিত হয়ে বেদে সম্প্রদায়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান প্রমুখ।

আরও পড়ুন