ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ভাষা শহীদদের স্মরনে প্রভাতফেরি

অনলাইন সংস্করণ
২২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:২৯ পূর্বাহ্ণ ৬৫ বার পঠিত
মুরাদনগরে ভাষা শহীদদের স্মরনে প্রভাতফেরি
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরনে প্রভাতফেরি করেছে মুরাদনগর উপজেলা শিল্পকলা একাডেমি। বুধবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে এবং খালি পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহন করে প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সকল শ্রেনীপেশার মানুষ। প্রভাতফেরিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরের আল্লাহু চত্তর প্রদক্ষিন শেষে ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর মাধ্যমে শেষ হয়। ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য প্রান দেয়া শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাতফেরিতে অংশগ্রহন করেন মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসকুল ইসলাম মাসুক, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারোয়ার হাসান চিনু, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, নিজাম উদ্দিন ভূইয়া, শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

আরও পড়ুন