ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে ব্যাংক এশিয়ার পৃথক ২টি এজেন্ট পয়েন্টের উদ্বোধন

অনলাইন সংস্করণ
৮ অক্টোবর ২০২০, ১:২২ অপরাহ্ণ • ৮৬ বার পঠিত
মুরাদনগরে ব্যাংক এশিয়ার পৃথক ২টি এজেন্ট পয়েন্টের উদ্বোধন
বাঙ্গরাবাজার থানা  প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগরে গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে যাত্রাপুর বাজার আউটলেট শাখা ও চাপিতলা ইউডিসি এজেন্ট পয়েন্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় যাত্রাপুর বাজার আউটলেট শাখার উদ্বোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা রিজিউনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। ১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন যাত্রাপুর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আমিনুল ইসলাম অনু। একই দিন বেলা সাড়ে ১২ টায় চাপিতলা ইউডিসি এজেন্ট পয়েন্ট এর উদ্বোধন করা হয়েছে। ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাইয়ুম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরজাদা কাজী মোঃ ইউসুফ, মোতায়াল্লী।  

আরও পড়ুন