ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৫ মার্চ ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
মুরাদনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খাঁন পাপ্পু। এসময় মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, আমার বাড়ি আমার খামারের ব্যবস্থাপক আফজালুর রহমান, মুরাদনগর ডি.আর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা বেগম, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন