ঢাকা ১৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয় ‘প্রতিভা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন সংস্করণ
২০ অক্টোবর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয় ‘প্রতিভা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ভালোবাসা, আনন্দ ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘প্রতিভা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২০ অক্টোবর) সকালে মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।” আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুর রহমান বলেন, “এই শিশুরাই আমাদের অনুপ্রেরণা। তাদের প্রতিটি হাসি আমাদের সমাজে আশার আলো ছড়িয়ে দেয়।” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

আরও পড়ুন