ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭'শ রোগী

অনলাইন সংস্করণ
২ জুন ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ • ৯১ বার পঠিত
মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭'শ রোগী
  • স্টাফ রিপোর্টার, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত আলীরচর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়, দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা সদরের তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে হল রুমে প্রায় ৭'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মেডিকেল অফিসার ডা. পলাশ সরকার। বিশিষ্ট সমাজসেবক মো: তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন। সংগঠনটির সাধারন সম্পাদক সৈয়দ গোলাম মহিউদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ধনীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, ইউপি সদস্য বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ড. মীর শামসুল হক, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সোহেল শান্ত, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু লাইছ মোল্লা, প্রচার সম্পাদক জামাল মোল্লাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। এ ব্যাপারে সংগঠনটির সহ-সভাপতি সফিকুল ইসলাম বলেন, আলীরচর গ্রামের স্বপ্নদ্রষ্টা বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রফেসর শামসুল হক মোল্লা স্যারের প্রতি অনুপ্রানিত হয়ে আমরা এই সংগঠনটি পরিচালনা করে আসছি। আমরা অতীতেও অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করেছি। যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন অসহায় লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন