ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

অনলাইন সংস্করণ
৮ এপ্রিল ২০২১, ৪:৫০ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন সরকার (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গোমতী বেড়িবাঁধের ভিতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহসিন সরকার সাতমোড়া গ্রামের মৃত লতিফ মাষ্টারের ছেলে। জানা যায়, গোমতী বেড়িবাঁধের ভিতরে তার কয়েকটি কলাবাগান রয়েছে। বাগানে পানি দেওয়ার জন্য গোমতী নদী থেকে পানি তোলার জন্য অস্থায়ীভাবে একটি মটর মেশিন বসানো হয়। বুধবার ভোরে বাগানের ভিতরে থাকা ২৩০ ভোল্টের বৈদ্যুতিক খুটি থেকে সেই মটর মেশিনে বাঁশ দিয়ে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে। গ্রামের এক মহিলা জমিতে ঘাস কাটতে গিয়ে মহসিন সরকারকে বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী বিদ্যুৎ অফিসের সহায়তায় তাকে সেখান থেকে মৃত উদ্ধার করে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন