ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২১, ৩:৫০ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
মুরাদনগরে বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও মোবাইল ছিনতাই
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও ৮টি মোবাইল ছিনতাই হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের কুমিল্লা ট্রান্সপোর্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ এজেন্টের মালিক আল-আমিন (৩০) থানায় লিখিত অভিযোগ করেছেন। সে নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করতে পারেনি। ভুক্তভোগী আল-আমিন বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক ৯টায় দোকান খুলতে যাই। দোকান খোলার সময় পাশে রাখা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগটি চোখের পলকে কে-বা কারা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। টাকা ও মোবাইল না পেলে আমাকে পথে বসতে হবে। কেননা ধার-কর্জ করে এ ব্যবসা ধার করিয়েছি। অপর দিকে একই দিনে উপজেলা কমপ্লেক্সের পাশে আক্তার টাওয়ারের ৫ তলার ৫শ ১ নম্বর রুমের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণ অলংঙ্কার নিয়ে যায় চোর। মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, বিষয়টির জোর তদন্ত চলছে। আশা করছি টাকা মোবাইল সহসাই উদ্ধার হবে।

আরও পড়ুন