ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে বাসায় মিষ্টি তৈরী করে মাসে অর্ধলক্ষ টাকা আয় উদ্যোক্তা নাজিয়া সুলতানার

অনলাইন সংস্করণ
২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ণ • ৯৬ বার পঠিত
মুরাদনগরে বাসায় মিষ্টি তৈরী করে মাসে অর্ধলক্ষ টাকা আয় উদ্যোক্তা নাজিয়া সুলতানার
  • সাজ্জাদ হোসেন শিমুল:
সুস্বাস্থ্যই সকল সুখের মূল, আর এই সুস্বাস্থ্যের মূলে রয়েছে স্বাস্থ্যসম্মত ও ভেজাল মুক্ত খাবার। এমনি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় উৎপাদিত ভেজাল মুক্ত বিভিন্ন প্রকারের মিষ্টির চাহিদা দিন দিন বাড়ছে কুমিল্লার মুরাদনগরে। নিজের হাতে তৈরী স্বাস্থ্যসম্মত এসব মিষ্টি বিক্রি করে প্রতি মাসে প্রায় অর্ধলক্ষ টাকা আয় করছেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রাামের নারী উদ্যোক্তা নাজিয়া সুলতানা। পেশায় একজন গৃহিণী হলেও এখন তার তৈরি মিষ্টির চাহিদা বাড়ায় বিভিন্ন আইটেমের মিষ্টি তৈরী করাই এখন তার প্রধান কাজে পরিনত হয়েছে। মিষ্টির পাশাপাশি কেক তৈরীতেও দক্ষতা রয়েছে তার। উদ্যোক্তা নাজিয়া সুলতানা নগরপাড় গ্রামের প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। প্রায় ২০টি আইটেমের মিষ্টি তৈরী করে থাকেন তিনি। তার তৈরি মিষ্টির মধ্যে রয়েছে, কাঁচাগোল্লা, স্পঞ্জ রসগোল্লা, গোলাপ মিষ্টি, কাঁচা মরিচের মিষ্টি, কমলার মিষ্টি, শাহী রসমালাই, মালাই চমচম, ট্রেডিশনাল কালোজাম, কমলা ভোগ মিষ্টি, বেবি সুইট, মালাই স্যান্ডউইচ, ক্ষীর মোহন, ক্রিম জাম, শাহী জর্দা, ইনস্ট্যান্ট মাওয়া, ছানার সন্দেশ, মিষ্টি সন্দেশ, গোলাপ জাম মিষ্টি, মালাইচপসহ ইরানী চমচম। মিষ্টি তৈরীর পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মিষ্টি তৈরীর প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন তিনি। উদ্যোক্তা নাজিয়া সুলতানা বলেন, ২০২০সালে করোনা মহামারী চলাকালে অবসরে শখের বসে বাসায় মিষ্টি তৈরী শুরু করি। পরিবারের সকলের সাপোর্টে আজ আমি এই অবস্থানে দাড়িয়েছি। আমার মিষ্টিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন প্রকার রং বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমার তৈরী বিভিন্ন প্রকার মিষ্টি মুরাদনগর, দেবিদ্বার, কুমিল্লাসহ বেশকিছু এলাকায় যাচ্ছে। আবার অনেকে প্রবাসে থাকা তাদের স্বজনদের কাছেও পাঠাচ্ছেন। আমাদের সমাজের অনেক নারীরা চাকরী খেঁাজার পেছনে সময় নষ্ট না করে যদি উদ্যোক্তা হয় তাহলে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। উদ্যোক্তা নাজিয়া সুলতানা থেকে প্রশিক্ষন প্রাপ্ত বি—বাড়ীয়া জেলার কসবা মহিলা ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী শাহনাজ আক্তার তন্নী বলেন, কয়েকমাস আগে আমি মিষ্টি তৈরীর প্রশিক্ষন নিয়ে এখন আমার এলাকা কসবায় কাজ করছি। লেখাপড়ায় পাশাপাশি মিষ্টির কাজ করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করছি। আমার লেখাপড়া ও টিউশন ফি নিজেই বহন করতে পারছি।

আরও পড়ুন