ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

মুরাদনগরে বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান

অনলাইন সংস্করণ
২০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
মুরাদনগরে বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে সাইনবোর্ডে বাংলায় লেখা ভুল বানান শুদ্ধিকরণ অভিযান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনীর নেতৃত্বে ও উপজেলা স্কাউটের সহযোগীতায় রবিবার সকাল ১১টা থেকে উপজেলা সদরসহ বিভিন্ন হাট—বাজারে এবং জনবহুল এলাকায় এ অভিযান শুরু হয়। এ সময় যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের নাম, সাইবোর্ড এবং প্রচার মাধ্যমগুলোতে বাংলা বানান ভুল পাওয়া যায় সেই সব কর্তৃপক্ষকে দ্রুত শুদ্ধ বানানের নির্দেশ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, কুমিল্লা জেলা স্কাউট কমিশনার গাজীউল হক চৌধুরী, উপজেলা স্কাউট কমিশনার আ হ ম আনোয়ার হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের সহকারি অধ্যাপক ইব্রাহীম খলিল, স্কাউট লিডার ট্রেইনার আক্তারুজ্জামান, উপজেলা স্কাউট লিডার ছবির আহম্মদ, সহকারি শিক্ষক মনির হোসেন খান, বেলাল উদ্দিন আহমেদ, সফিকুল ইসলাম, বিএনসিসির প্রশিক্ষক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় স্কুল—কলেজের শিক্ষক, বিএনসিসি ও স্কাউট সদস্যরা।

আরও পড়ুন