ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে বনভোজনের টাকা দিয়ে দরিদ্রদের খাবার দিলেন পাঁচ শিক্ষার্থী

অনলাইন সংস্করণ
২৫ জুন ২০২১, ৬:০১ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
মুরাদনগরে বনভোজনের টাকা দিয়ে দরিদ্রদের খাবার দিলেন পাঁচ শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কাজী সাইয়ামাতুন, ইসরাত জাহান পুতুল, নুসরাত জাহান ইলমা, সাদিয়া ইসলাম সুমি ও জুবেদা আক্তার মিলে বনভোজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব ও লকডাউনের কারনে পাঁচ বান্ধবির যাওয়া হলোনা বনভোজনে। আর সেই জমানো টাকা দিয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধীক দরিদ্রর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার (২৫ জুন) বাদ জুম্মা ইউনিয়ন পরিষদের সামনের দরিদ্র পথচারীদেও মাঝে রান্না করা খাবার, পানি, মাক্সর্ ও নগদ অর্থ বিতরণ করে পাঁচ বান্ধবি। পাঁচ শিক্ষার্থী জানান, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা জমিয়ে একত্রিত করে আবারো তারা এ কাজে মাঠে নামার ঘোষনা দিয়ে বলেন, বাংলাদেশে বিত্তশালী বা ধনীর সংখ্যা একেবারে কম না। বিত্তশালীরা এগিয়ে আসলে অভাবী মানুষদের এ রকম করুণ অবস্থা হবার কথা নয়। আমাদের আহ্বান থাকবে, শুধুই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই এগিয়ে আসুন। অসহায়দের পাশে দাঁড়ান।  

আরও পড়ুন