ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

অনলাইন সংস্করণ
২৯ মে ২০২১, ২:২৪ অপরাহ্ণ ৪৩ বার পঠিত
মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ‘বালক’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার ডি আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ফ্যাসিলেটেটর স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মোঃ সোহেল রানা, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, টনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা ক্রিড়া সমিতির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, ধামঘর শাহ কাজিম আলিম মাদরাসার সহঃ শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। নকআউট পর্বে এই খেলায় ফিচার অনুযায়ী তিনটি ভেন্যুতে ২৯ মে থেকে শুরু হয়ে ০২ জুন ফাইনাল খেলার মধ্যদিয়ে সমাপনী হবে। শনিবার তিনটি ভেন্যুতে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে টনকি ইউনিয়ন ফুটবল একাদশকে ০-২ গোলে হারিয়ে বিজয়ী হয় রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন ফুটবল একাদশ।

আরও পড়ুন