ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি

অনলাইন সংস্করণ
১২ এপ্রিল ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
মুরাদনগরে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি
  •  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিভিন্ন ওষুধসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও প্রায় নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে মুরাদনগর বাজারের মহসিন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে দোকানের কর্মচারী দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের ফ্লোরে এলোমেলোভাবে ওষুধ পরে আছে। দোকানের সিলিং এর দিকে তাকিয়ে দেখেন টিনের চাল কাটা এবং রশি ঝুলানো। কর্মচারী তাড়াতাড়ি দোকানের মালিক মহসিনকে খবর দিলে তিনি এসে দেখেন এন্টিবায়োটিকসহ দামি দামি ঔষধ দোকান থেকে চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখের উপরে। এছাড়াও দোকানের ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা খোয়া গেছে।
ফার্মেসীর মালিক মো. মহাসিন জানান, আমার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ওষুধ ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
এতগুলো চুরির ঘটনা ঘটার পরও এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা।
তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন বলেও জানান এলাকাবাসী।

আরও পড়ুন