ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে ফাঁসি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন সংস্করণ
১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ ৩৬ বার পঠিত
মুরাদনগরে ফাঁসি দিয়ে গৃহবধূর আত্মহত্যা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রাজিয়া বেগম (৫০) ইউসুফনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে আছে। জানা যায়, দুইবার স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। অন্যদিকে তার স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শেষ করে বড় ছেলের বউয়ের সাথে রান্নার জন্য সবজি কাটাকুটি করছিল। সবজি কাটার একপর্যায়ে নিজ ঘরে ঢুকে তার পরনে থাকা ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন