ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে প্রথমবারের মতো গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৯ অক্টোবর ২০২৩, ১:২৮ অপরাহ্ণ ৬৩ বার পঠিত
মুরাদনগরে প্রথমবারের মতো গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে মুরাদনগর উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্প করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও গার্ল গাইডস এসোসিয়েশনের উপদেষ্টা আলাউদ্দীন ভূঞা জনী। উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রী এ ক্যাম্পে অংশগ্রহণ করেন। উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ, কুমিল্লা জেলার অতিরিক্ত আঞ্চলিক কমিশনার এডভোকেট ফাহমিদা জেবিন, আদর্শ সদর উপজেলার স্থানীয় কমিশনার নাজমা খানম। গার্ল গাইডার রাশিদা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ডি ডি এস ওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ। এসময় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গার্ল গাইডস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদিকা ইয়াছমিন আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাইড শিক্ষক ও গার্ল গাইডরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন