ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে প্রতিবন্ধিকে পিটিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৭ এপ্রিল ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ণ • ৯৩ বার পঠিত
মুরাদনগরে প্রতিবন্ধিকে পিটিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী ইকবাল হোসেন(২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামে গাছ থেকে আমপারাকে কেন্দ্রকরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা মামলার দুই নং এজাহার নামীয় আসামী ইকবাল হোসেন চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার দুদিন পর নিহতের ভগ্নিপতি মো: ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হবে। উল্লেখ্যঃ ঈদের পরদিন রবিবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের দড়িপাড়া এলাকায় গাছথেকে আমপারাকে কেন্দ্রকরে আরিফ নামের এক কিশোর অরুনা বেগমকে মারধর করে। বোনকে মারধর করায় তার প্রতিবন্ধি ভাই সেলিম প্রতিবাদ করে। এসময় আরিফ ও ইকবালসহ ৫/৭ জনের একদল বখাটেরা সেলিমকে ব্যাপক মারধর করে আহত করে। ঘটনার পর সেলিম মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার দুদিন পর আহত অরুনা বেগমের স্বামী মোঃ ফারুক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

আরও পড়ুন