ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে পুলিশের জালে সেচ্ছাসেবকলীগ নেতাসহ দুই পতিতা

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২১, ৫:২৩ পূর্বাহ্ণ • ৯১ বার পঠিত
মুরাদনগরে পুলিশের জালে সেচ্ছাসেবকলীগ নেতাসহ দুই পতিতা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে পতিতা ব্যবসায়ীসহ চারজন আটক হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নিমাইকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করে, রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। পতিতা ব্যবসায়ী বিল্লাল হোসেন উপজেলা সদরের দক্ষিণ পাড়ার ফরিদ মিয়ার ছেলে। জানা যায়, বিল্লাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী ও পদ—প্রত্যাশি। তাই সে বিভিন্ন সময় মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোরের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। এই ছবিকে পুজি করে বিভিন্ন দপ্তরে গিয়ে তদবিরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব মোঃ সেলিম সরকার বলেন, পতিতা ব্যবসায়ী বিল্লাল স্বেচ্ছাসেবকলীগের কেউ না। সে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোরের ছত্রছায়ায় এইসব অপকর্ম করছে। যা দলের ভাবমুর্তি ক্ষুন্য হচ্ছে। এদের লাগাম টেনে না ধরলে সংগঠনের বড় ধরনে ক্ষতি হবে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খাইরুল ইসলাম বলেন, বিল্লাল একা নয় তার সাথে আরো বেশ কয়েকজন আছেন, যারা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোরের মদদে উপজেলার বিভিন্ন স্থানে মাদকসহ এ ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। যার ফলে আমরা বিব্রত বোধ করছি। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর বলেন, বিল্লাল স্বেচ্ছাসেবকলীগের কেউ না। আমি যে হেতু জনপ্রিয় নেতা সেহেতু অনেক লোক আমার সাথে ছবি তুলতে পারে। আমি কেউকে আশ্রয় কিংবা প্রশ্রয় দেইনা। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ সাদেকুর রহমান বলেন, শনিবার বিকালে উপজেলার নিমাইকান্দি এলাকা থেকে বিল্লালসহ চারজনকে আটক করা হয়েছে। তারা পতিতা ব্যবসার সাথে জরিত থাকার সত্যতা স্বীকার করেছে। আটক দুই নারীর একজনের বাড়ি চান্দিনা উপজেলায় ও অপরজন মুরাদনগরের স্থায়ী বাসিন্দা। পতিতা ব্যবসায়ী বিল্লাল উপজেলা সদরের মুরাদনগর দক্ষিণ পাড়ার ফরিদ মিয়ার ছেলে। খদ্দর ওয়াসিম তিতাস উপজেলার আফজাল কান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।  

আরও পড়ুন