ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
৩ নভেম্বর ২০২০, ৩:১৩ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
মুরাদনগরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে পুকুর থেকে বিকাশ চন্দ্র বর্মণ নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সকালে উপজেলা সদরের জালো বাড়ী এলাকার চিন্তা হরণের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিতহ বিকাশ চন্দ্র বর্মণ (১৬) উপজেলা সদরের জালো বাড়ীর প্রহ্লাদ চন্দ্র বর্মণের ছেলে। নিহতের পরিবারের লোকজন জানান, শুক্রবার দিবাগত রাতে লক্ষি পুজো চলা কালিন সময়ে পরিবারের লোকজনের উপস্থিতিতে পরিচিত কেউ মোবাইল ফোনে তাকে অন্যত্র যেতে বলে। এসময় পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে সে পাশ কাটিয়ে কিছুক্ষণ পরে আসছি বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ছেলে রাতে বাড়ী না ফেরায় পরদিন শনিবার মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়রী করেন বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মণ। নিখোঁজ হওয়ার পুরোটা সময় বিকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে নিহতের বাড়ীর সামনের চিন্তা হরণের পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে মুরাদনগর থানায় খবর দেয়। এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, পুকুরে গলাকাটা মরদেহ ভেসে উঠার খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদের জন্য অজয় নামের একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন