ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে ১৪লাখ টাকার মাছ নিধন

অনলাইন সংস্করণ
১৪ জুন ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে পুকুরে বিষ দিয়ে ১৪লাখ টাকার মাছ নিধন
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। সোমবার (১৪ জুন) ভোরে উপজেলার ১০নং যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর ৩নং ওয়ার্ডের সিংহারিয়া কান্দা গ্রামের মোঃ শাহজালেলের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। এতে প্রায় ১৪লক্ষা টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ওই মাছ চাষি। ক্ষতিগ্রস্ত চাষি মোঃ শাহজালেল বলেন, ‘জমি বিক্রি করে ২লক্ষ ৫০হাজার টাকা পত্তনে বাড়ির পাশে একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আসবে। কিন্ত সোমবার ভোরে কে বা কারা বিষ দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। কিন্তু গ্রামের নয়ন নামের একজন পূর্ব শত্রুতার জের ধরে কিছুদিন পূর্বে "আমি কি ভাবে মাছ চাষ করি দেখে নিবে" বলে হুমি প্রদান করে। এখন কী করে ধার-দেনা পরিশোধ করবো।’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। সমাজসেবক জালাল উদ্দিন জানান, এটা একটা দুঃখ্যজনক বিষয়, শাহজালাল পরিশ্রমী ও সৎ মানুষ। সে তার একটা জমি বিক্রি করে এই মাছ চাষ শুরু করেছিলো। কিন্তু আজ তার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে দূরবৃত্যরা। যারা এমন ন্যাকারজনক কাজের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানাচ্ছি। কেন্দ্রিয় মৎস্যজীবী লীগের সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ রাজীব মুন্সী জানান, চাষি শাহজালালা জমি বিক্রি করে সে টাকা পুজি খাটিয়ে ব্যায়বহুল পাবদা মাছ চাষ করেছে যা অল্পসংখ্যক চাষ করে। এখানে তার ১০-১২ লাখ টাকার মাছ নষ্ট করেছে যা খুবই নিন্দনীয়। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এ কাজে জড়িত অপরাধীদের খুজে বের করে কঠোর শাস্তির দাবি জানান। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। [embed]https://youtu.be/Gp9Louz0lCg[/embed]

আরও পড়ুন