ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে ঝগড়া, একজনের মৃত্যু

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে ঝগড়া, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর দক্ষিন পাড়া এলাকায় বুধবার সকালে গাছের পাতা কুড়ানো নিয়ে দুই ব্যক্তির ঝগড়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধামঘর দক্ষিন পাড়ার মৃত নোয়াব আলীর ছেলে জহির মিয়া (৫০) ও তার পাশের বাড়ির মৃত আফাজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪৫) এর মধ্যে বুধবার সকালে দুই জনের স্ত্রীদের পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে খোরশেদ আলমের ধাক্কায় জহির মিয়া  মাটিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জহির মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন।

নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বলেন, আমি বাড়ির পাশের পুকুর পাড় থেকে পাতা কুড়াতে গেলে খোরশেদ আলমের স্ত্রী আমাকে গালমন্দ শুরু কর। একপর্যায়ে আমার স্বামী প্রতিবাদ করলে খোরশেদ আলম আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খোরশেদের সাথে কথা বলতে গেলে আমার স্বামীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। খোরশেদ আলমের ধাক্কার ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জহিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ বিষয়ে নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার খোরশেদ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

আরও পড়ুন