ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

মুরাদনগরে পথচারীদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

অনলাইন সংস্করণ
৪ মে ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
মুরাদনগরে পথচারীদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনা অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের উদ্যোগে অসহায়, দরিদ্র, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার ও সদরের আল্লাহু চত্বরে প্রায় ছয় শতাধিক রিকশা ও অটোরিকশা ড্রাইভার, দিনমজুর, পথচারীসহ বিভিন্ন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে উপজেলা সদরের আওয়ামী যুবলীগের কার্যালয়ে দেশ— জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম—আহবায়ক মোঃ রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খাঁন, যুগ্ম—আহবায়ক আবদুল্লাহ নজরুল, ইউপি চেয়ারম্যানকাজী আবুল খায়ের, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল সহ ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন