ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন সংস্করণ
১৩ মে ২০২১, ১১:৫০ পূর্বাহ্ণ ৩৯ বার পঠিত
মুরাদনগরে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ইফাদা ইলেক্ট্রনিক্স লিঃ এর সত্তাধিকারী এইচ এম আমজাদ হোসাইনের নিজস্ব অর্থায়নে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি তিতাস এলাকায় প্রায় ২’শ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আগে পোলার চাউল, ডাল, চিনি, লবন, তেল, আলু, পেয়াজ, সেমাই, খেজুর, দুধ একসঙ্গে পেয়ে উচ্ছাসিত অসহায় ও কর্মহীন মানুষ। এসময় ইফাদা ইলেক্ট্রনিক্স লিঃ এর ডিরেক্টর গোলাম সারোয়ার রাজন, জেনারেল ম্যানাজার মোঃ মিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সফিক তুহিন, সাধারন সম্পাদক হাফিজ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ খান, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার নিশো, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক জমির উদ্দিন খান, মুনাফ মিয়া, ফুল মিয়া, ফরিদ উদ্দিন, আলী হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন