ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে নারী ছিনতাইকারী চক্রের ৩ সদস্যসহ আটক ৫, গাজাঁ ও ইয়াবা উদ্ধার

অনলাইন সংস্করণ
১০ জানুয়ারি ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ ৬২ বার পঠিত
মুরাদনগরে নারী ছিনতাইকারী চক্রের ৩ সদস্যসহ আটক ৫, গাজাঁ ও ইয়াবা উদ্ধার
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
অভিনব সব কৌশল অবলম্বন করে সক্রিয় সংঘবদ্ধ কিছু ছিনতাইকারী চক্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিলো কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তাদের মধ্যে একটি চক্র ছিনতাই করে শুধু ব্যাকিং আওয়ারে। এরা প্রথমে ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয়, পরে গায়ের উপর বমিসহ বিভিন্ন ময়লা ফেলে তা পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ। সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ইসলামি ব্যাংকের নিচ থেকে মুরাদনগর থানা পুলিশের হাতে ধরা পরে সেই ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্য। এসময় তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অপরদিকে সোমবার সকালে জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রাম এলাকায় একটি সিএনজি থেকে ২০ কেজি গাজাঁ ও দুপুরে কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রাম থেকে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত নারী ছিনতাইকারীরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শহীদনগর এলাকার আতাউর রহমান ড্রাইভারের স্ত্রী আলেয়া বেগম (২৫), দাউদকান্দি থানার গৌরীপুর (পশ্চিম, ভাসমান অবস্থান) এলাকার রাসেলের স্ত্রী নুপুর তাসলিমা (৩২), তিতাস থানার রাশেদ মিয়ার মেয়ে বৈশাখী লিমা (১৯)। মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার মুরাদনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ডালিম (৩৮) ও একই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আক্তার হোসেন (৩১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ হইতে দশ হাজার টাকা উত্তোলন করেন এক নারী। পরে ওই নারী কাচাঁবাজারের দিকে যাওয়ার পথে ইসলামি ব্যাংকের নিছে পৌছলে ৩জন নারী জলা সৃষ্টি করে এবং এবং হাতের বাজারের ব্যাগে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়। তাৎখনিক টাকার মালিক নারিটি ওই ছিনতাইকারীদের জড়িয়ে ধরে। পরে পুলিশ এসে ওই ৩ নারী ছিনতাইকারীদের গ্রেফতার করে। অপর দিকে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই ওমর ফারুক ও মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের উত্তর পাড়া বেড়িবাধ রাস্তায় মুরাদনগর হইতে বাখরাবাদ গামী একটি সিএনজি গাড়ীকে থামানোর জন্য সিগনাল দিলে সিএনজি গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া শামীম মিয়ার চায়ের দোকানের সামনে সিএনজি গাড়িটি ফেলিয়া অজ্ঞাত চালক সহ আরো ১ জন পালাইয়া যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাজাঁ উদ্ধার করে। একই দিন দুপুরে কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুরাদনগর টু রামচন্দ্রপুর গামী পাকা রাস্তার উপর থেকে ডালিম (৩৮) ও আক্তার হোসেন (৩১) কে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত ৩ নারী ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন