ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন সংস্করণ
২৮ জুলাই ২০২১, ৬:৪৩ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
মুরাদনগরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য বিধি মেনে নানা আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খাঁন, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রিপন নিয়াজ মোহাম্মদ রিপন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল হক, মোঃ মানিক সরকার, মোঃ মাজহারুল ইসলাম, কামরুল ইসলাম, অলি উল্ল্যাহ, জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা মোঃ দুলাল সরকার প্রমূখ। এসময় সভাপতির বক্তব্যে খাইরুল ইসলাম বলেন, করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান এবং দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন। স্বেচ্ছাসেবী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেক কাটা হয়।

আরও পড়ুন