ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে নজরুল নিকেতনের জায়গা দখলের পায়তারার অভিযোগ

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৭ পূর্বাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে নজরুল নিকেতনের জায়গা দখলের পায়তারার অভিযোগ
  • বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে অবস্থিত নজরুল নার্গিস বিদ্যানিকেতনের পাশে নজরুল নিকেতনের নামে দান করা জমি দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে জমিদাতা পরিবারের সদস্যরা নজরুল নিকেতনের যায়গায় গাছ লাগিয়ে দখলের অপচেষ্টা চালায় বলে মুরাদনগর উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন শিক্ষক, জনপ্রতিনিধি সহ কবি পত্নী নার্গিস পরিবারের লোকজন। ইউপি সদস্য জাকির হোসেন জানান ১৯৯০ সালে দৌলতপুর গ্রামের আব্দুল গনি মুন্সি ও লুৎফর রহমান মুন্সি ৩৩শতক জমি নজরুল নিকেতনের নামে দান করেন। দান করে দিলেও জমি দাতারা বিভিন্ন সময় জমিটি দখলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সভাপতিসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলাও করেছেন। তাদের দানকৃত জমিটি ফিরে পাওয়ার জন্য কোর্টে মামলা দায়ের করলেও বিজ্ঞ আদালত নজরুল নিকেতনের পক্ষে রায় দিলেও তা অমান্য করে দানকৃত জমিতে থাকা গাছ কেটে বিক্রি করে দেন জমি দাতারা। নজরুল নাির্র্গস বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, জমিদাতারা এখন পরিষ্কার করা ৯শতাংশ জমিতে আবারো গাছ রোপন করে জমিটি দখলের পায়তারা করছে। আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। এ বিষয়ে জমিদাতা লুৎফর রহমান মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বাড়ীতে নেই। গাছ লাগানোর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। খোজ নিয়ে জানাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনি বলেন এই ঘটনায় অভিযোগ পেয়েছি। নজরুল নিকেতনের নামে দান করা জমি ফেরত নেয়ার কোন সুযোগ নেই। দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন