ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে ধর্ষণচেষ্টা ধামাচাপা দিতে ৩৫ হাজার টাকার রফাদফা!

অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর ২০২২, ৪:৩৯ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
মুরাদনগরে ধর্ষণচেষ্টা ধামাচাপা দিতে ৩৫ হাজার টাকার রফাদফা!
নিজস্ব প্রতিবেদক:
মুরাদনগরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী কে ধর্ষণের চেষ্টা, আদালতে অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা। মামলা সূত্রে জানা যায় যে, গত ১৭ নভেম্বর রাত ৮ টার দিকে মোবাইলে ভিডিও দেখার কথা বলে ঘরে আলগা ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক পরনের কাপড় খুলে, ঝাপটে ধরে খাটের ওপর শুয়ে ধর্ষনের চেষ্টা করে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ( দক্ষিণ) ইউনিয়ন কৈজুরী গ্রামের মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে আলম মিয়া (৩৫)। শিশুর ঢাক চিৎকার শুনে ওই বাড়ীর খলিল মিয়ার স্ত্রী আকলিমা, মৃতঃ নুরু মিয়ার স্ত্রী জাহানারা বেগম ও শাহজাহান মিয়ার ছেলে জাহিদুল হোসেন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়, গত ২১ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে কুমিল্লা বিচারক ( জেলা) ও দায়েরা জজ) আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ০৩, স্মারক নং ৬৬৫। বেঞ্চ সহকারী —– এখতেখার রশিদ- আদালতে অভিযোগ দায়ের করেন, আদালত মুরাদনগর থানা অফিসার ইনচার্জ কে আগামী ৭ টি কার্য দিবসের মধ্যে এ অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত রিপোর্ট দাখিল করার নির্দেশ প্রধান করেন। এ ব্যপারে উক্ত গ্রামের মাতাব্বর ফুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সমাজের তারা বসে শালিসি করে ৩৫ হাজার টাকা রায় করে ছিলাম, বাদী পক্ষ মানেনি, তারা আদালতে মামলা করেছে। এ ব্যপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন এ ঘটনার সত্যতা যাচাই করে যথা সময়ে মামলার তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত আলম পলাতক আছে।

আরও পড়ুন