ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ ৮২ বার পঠিত
মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

সাজ্জাদ হোসেন শিমুল

দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কুমিল্লার মুরাদনগরের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান।


এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যালয়গুলোতে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে। 
শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নেও ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন