ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস

অনলাইন সংস্করণ
৩১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ ১২৩ বার পঠিত
দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস

রাজধানীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেশের উপকূলীয় কয়েকটি অঞ্চলের জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বাড়ছে ঢাকামুখী মানুষের চাপ, আছে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে ছোট নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন