ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মুরাদনগরে তিন সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনলাইন সংস্করণ
৪ মে ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ ৯৩ বার পঠিত
মুরাদনগরে তিন সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে রহিমা বেগম (৩২) নামে তিন সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামের আফাজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম নেয়ামতকান্দি গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গত দুই বছর ধরে রহিমা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার স্বামী বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন এবং তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার পরামর্শ দেওয়া হয়। ঘটনার দিন বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ ঘরের তিরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য হানিফ জানান, ঘটনার সময় রহিমা বেগমের স্বামী চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট আনতে ঢাকায় ছিলেন। তিনি আরও বলেন, নিহতের পরিবারের দাবি অনুযায়ী, একই ধরনের মানসিক সমস্যায় তার বাবারও মৃত্যু হয়েছিল, যা পরিবারটি বংশগত সমস্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরেছি। লাশ উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন