ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি কারাগারে

অনলাইন সংস্করণ
১০ অক্টোবর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
মুরাদনগরে তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি কারাগারে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ওয়ারেন্ট ভূক্ত কথিত উপজেলা তরুণলীগের সভাপতি আবু বকর সালাফি (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ এস আই মোঃ হানিফ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দারোরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু বকর সালাফি উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের হাজী কারী আবু মুছার ছেলে। থানায় একাধীক মামলা, ব্যাংক থেকে প্রতারণা করে টাকা উত্তোলন, ইয়াবা বিক্রিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, তার বিরুদ্ধে জি.আর ৬৮/১৯ চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট রয়েছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন