ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে টিসিবির পণ্যে বিক্রয়ে অনিয়ম

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে টিসিবির পণ্যে বিক্রয়ে অনিয়ম

সাজ্জাদ হোসেন শিমুল:

কুমিল্লার মুরাদনগরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার ৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর ভান্ডারী মার্কেটের মুদি দোকান গুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। তবে স্থানীয় চেয়ারম্যান রহিম পারভেজ কিছুই জানেন না বলে জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, গতকাল ৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহেশপুর গ্রামের ভান্ডারী মার্কেটের দুলাল মিয়ার দোকানের থাকে থরে থরে সাজিয়ে রেখেছেন তেলের বোতল। যে গুলোর গায়ে টিসিবির স্টিকার সাঁঠানো। প্রতি বোতলের মূল্য ৪০০ টাকা দরে সাধারণ ক্রেতার কাছে বিক্রি করছেন তিনি। ছবি তোলার বিষয়টি আচ করতে পেরে তিনি অন্য পণ্য গুলো সড়িয়ে নেয়। দোকানদার দুলাল মিয়ার ভাষ্য, ‘আমি জানি না টিসিবির পন্য বিক্রি করা যে অপরাধ। দুই বোতল আমার ব্যবহারের জন্য আনছি। বাকীগুলো আমার বউ,মা ও ভাইয়ের বউ আনছে। আর বাকি বোতল ও পন্য একজন অপরিচিত লোক বাজারে বিক্রি করতে নিয়ে আসলে, অনেকেই তার কাছ থেকে কিনছে। তাই মোনাফার আসায় আমিও কিনছি।’ ৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজ বলেন, টিসিবির পন্য বিক্রির কার্ড পেয়েছি ৯শ ৬টি। বারজন মেম্বারের মাঝে তা বিলি করেছি জনসংখ্যা অনুপাতে। কোন অনিয়ম আমার জানা নাই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূইয়া জনির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টিসিবির পণ্য অন্যত্র বিক্রির কোন সুযোগ নাই। এই বিষয়ে খেঁাজ খবর নিয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।’

আরও পড়ুন