ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ২:১২ অপরাহ্ণ • ৫১ বার পঠিত
মুরাদনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মুরাদনগর প্রতিনিধিঃ
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। র‌্যালিতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, উপজেলা ফ্যাসিলেটর সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, জাকির হোসেন, বশির আহম্মেদ ডালিম, কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাস্টার নজরুল ইসলাম প্রমুখ। স্যানিটেশন মাস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়, জাহাপুর কে. কে একাডেমি স্কুল এন্ড কলেজ ও বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। পরে স্যানিটেশন মাস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

আরও পড়ুন