ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে ছাগল চোর চক্রের ৪ সদস্য আটক

অনলাইন সংস্করণ
৯ জুলাই ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ ৪০ বার পঠিত
মুরাদনগরে ছাগল চোর চক্রের ৪ সদস্য আটক
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের ৪ সদস্যকে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ছাগল চোর চক্রের ৩ সদস্য ও সিএনজিচালককে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে চোর চক্রের ৪ সদস্যকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়। তারা হলেন জেলার পার্শবর্তী চান্দিনা থানার তীরচর গ্রামের মিজান মিয়ার ছেলে মোঃ আরিফ (২৫), বেলাশ্বর গ্রামের সুন্দর আলীর ছেলে জামাল হোসেন (৩২), একই গ্রামের আব্দুল রশিদের ছেলে আজিজুল (২৬) ও মনিপুর গ্রামের আঃ মোতালেব মিয়ার ছেলে সানাউল্লাহ (৩৫)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের রাস্তার পাশে একটি ছাগল বাঁধা ছিল। রাস্তা থেকে চোর চক্রের সদস্যরা ছাগলটি সিএনজিতে করে নিয়ে যাচ্ছিল। এসময় ছাগলের মালিক শরিফুল ইসলাম বুঝতে পেয়ে মোটরসাইকেলে করে ওই সিএনজির পিছু নেয়। পরে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার চন্দনাইল বাজারে স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা তাদের গনধোলাই দিয়ে বাঙ্গরা বাজার থানায় খবর দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে তুলেদেয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় রাস্তার পাশে থাকা ছাগল চুরি করেছিল। পরে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে যায় সবাই। তাদের কাছ থেকে দুটি ছাগল ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন