ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৮ এপ্রিল ২০২১, ২:০০ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
মুরাদনগরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি অটোরিক্সা, তিনটি ভ্যান গাড়ি, একটি বাই সাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের মোঃ বারু সওদাগরের ছেলে বদিউল আলম (৪০), একই গ্রামের মোঃ গফুর মিয়ার ছেলে নুরুন নবী (২৫), মোঃ বারু সওদাগরের ছেলে খোরশেদ আলম (৩০) ও মহরম আলীর ছেলে সাব্বির হোসেন (২১)। রবিবার বিকেলে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন সময়ে মুরাদনগর থানা এলাকার পাড়া- মহল্লায় বাড়ি ও দোকানঘর থেকে চুরির ঘটনা ঘটে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নির্দেশনায় শনিবার দিবাগত রাতে আমিসহ এসআই আবু হেনা মোস্তফা রেজা ও এএসআই হানিফ সঙ্গীয়ফোর্স নিয়ে উপজেলার বাখরনগর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য বদিউল আলমকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি অটোরিক্সা, তিনটি ভ্যান গাড়ি, একটি বাই সাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন