ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১

অনলাইন সংস্করণ
৯ মে ২০২১, ১০:২০ পূর্বাহ্ণ ৬৪ বার পঠিত
মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে। অটো চালক দেলোয়ার হোসেন ওরফে ভূলু (২৪) উপজেলার যাত্রাপুর গ্রামের মোঃ মনিরুল হকের ছেলে। অপরদিকে আটককৃত সাইফুল ইসলাম (২০) একই গ্রামের শান মিয়ার ছেলে। পুলিশ ও চালক ভূলুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে অটো চালক ভূলুর পূর্ব পরিচিত সাইফুল ইসলাম তার সঙ্গীয় আরো দুই বন্ধু সদরের আলীরচর যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। পরে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক সাইফুল ও তার সঙ্গীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে সাইফুল তার হাতে থাকা ছুরি দিয়ে ভুলুর গলায় ও হাতে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তিনজনের মধ্যে সাইফুল কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তারা আশঙ্কাজনক অবস্থায় ভূলুকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। সে অটো চালক ভুলুকে ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করতে গিয়ে নিজেও আহত হয়েছে। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন