ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে চার বছরের শিশু ধর্ষণের আসামি বাবু গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৪ নভেম্বর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ • ১২২ বার পঠিত
মুরাদনগরে চার বছরের শিশু ধর্ষণের আসামি বাবু গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার ১১ দিন পর রাজধানীর কেরানীগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সাকিব প্রকাশ বাবু (২০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা জানায়, গত ২৩ অক্টোবর ২০২৫ ইং সকাল সাড়ে ৬টার দিকে মুরাদনগর থানার ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়িতে এ নির্মম ঘটনাটি ঘটে। ভিকটিমের বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় এক জনের নাম উল্লেখ করে শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পরে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার বিকেলে র‍্যাব-১১ (সিপিসি-২) ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাকিব প্রকাশ বাবু (২০), পিতা মোঃ রমিজ মিয়া, সাং ছালিয়াকান্দি, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা-কে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও ভিকটিম একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন সকালে শিশুটি নানিকে খুঁজতে ঘর থেকে বের হয়। এসময় আসামি কদবেল দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের এক বাড়ির রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম কান্নাকাটি করলে ও নানি ডাকাডাকি শুরু করলে আসামি শিশুটিকে নিয়ে বাইরে আসে। পরে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

আরও পড়ুন