ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে গোমতী সেতুর পাটাতন ভেঙে ভোগান্তি, রাতেই মেরামত করালেন কায়কোবাদ

অনলাইন সংস্করণ
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ • ১১৩ বার পঠিত
মুরাদনগরে গোমতী সেতুর পাটাতন ভেঙে ভোগান্তি, রাতেই মেরামত করালেন কায়কোবাদ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুর পাটাতন ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। খবর পেয়ে দ্রুত উদ্যোগ নিয়ে সেতুর পাটাতন মেরামতের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জানা যায়, মুরাদনগর–ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে গেলে গত দুই দিন ধরে ঝুঁকি নিয়ে এক লেনে যানবাহন চলাচল করতে হচ্ছিল। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। মঙ্গলবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও মুরাদনগরের তারুণ্যের জনপ্রিয় মুখ কাজী শাহ আরেফিন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো বিলম্ব না করে রাতেই সেতু মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। দলের পক্ষ থেকে মেরামত কাজে অংশ নেন আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মেহেদী, রাফি, সাইদ ও আরিফ। রাত আনুমানিক ৯টার দিকে মেরামত কাজ সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়ও গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও কাজী শাহ আরেফিন। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার কারণে সেবারও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছিল এলাকাবাসী। এবারও দ্রুত উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, জনগণের বিপদে রাতদিন পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

আরও পড়ুন