ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৭ এপ্রিল ২০২৩, ৩:০০ অপরাহ্ণ • ৪২ বার পঠিত
মুরাদনগরে গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদী থেকে এক অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় মুরাদনগর সদর এলাকার বেইলী ব্রিজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে গোমতী নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন