ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু

অনলাইন সংস্করণ
১৯ নভেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ণ ৪৫ বার পঠিত
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলায় কচুরিপানা আবদ্ধ গোমতী নদীর একাংশ পুনরায় সচল করতে শুরু হয়েছে যান্ত্রিক পরিষ্কার অভিযান। বছরের পর বছর অবরুদ্ধ অবস্থার অবসান ঘটিয়ে নদীর প্রাণ ফিরিয়ে আনতে আধুনিক হারভেস্টার মেশিনের সহায়তায় কচুরিপানা সরানোর কার্যক্রম উদ্বোধন করে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আবদুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় গোমতী নদীকে আবারও তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। এ উদ্যোগ নদী উদ্ধার ও পরিবেশ রক্ষার নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, প্রথম ধাপে ভুবনঘর এলাকায় কাজ শুরু হলেও, পর্যায়ক্রমে পুরো গোমতী নদীজুড়েই এ অভিযান চলবে। পাশাপাশি নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলা রোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ব্যবহৃত হারভেস্টার মেশিন প্রতিদিন কয়েক টন কচুরিপানা অপসারণে সক্ষম। এর ফলে নদীর পানি প্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং নদীপাড়ের জীববৈচিত্র‍্য ও পরিবেশ ফিরবে পূর্বাবস্থায়। স্থানীয়রা বলেন, নদীটি আবার সচল হবে শুনে আমরা দারুণ আনন্দিত। সেচের পানি পাব, মাছ ধরা ফিরে আসবে এসব আমাদের জীবিকার সঙ্গে জড়িত। পরিবেশবাদী সংগঠনের সদস্যরা মনে করছেন, এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ নদী পুনরুদ্ধারের পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

আরও পড়ুন