ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সংস্করণ
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ • ১০০ বার পঠিত
মুরাদনগরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে গৃহবধূ ডলি রানী দেবী(২৬)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, দেবর, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে। গত মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের উত্তর পাড়ার বসন্ত নাথের বাড়ীর ঝন্টু দেবনাথের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডলি রানী দেবী হাটাশ গ্রামের ঝন্টু দেবনাথের স্ত্রী। এ ঘটনায় বুধবার দুপুরে ডলি রানী দেবীর পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। নিহতের স্বজন ও থানা সূত্রে জানা যায়, ২০১৭ সালে ব্রাক্ষণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের নাথ বাড়ীর অবনী দেবনাথের মেয়ে ডলি রানী দেবী সঙ্গে বিয়ে হয় মুরাদনগর উপজেলার হাটাশ গ্রামের দুলাল দেবনাথের ছেলে ঝন্টু দেবনাথের। তাদের ৬বছরের দাম্পত্য জীবনে একটি ছেলে রয়েছে। সম্প্রতি ডলি রানী দেবী ও ঝন্টু দেব নাথের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। ডলি রানী দেবীর মা সন্ধ্যা রানী দেবী বলেন, ডলি প্রায়ই ফোন করে আমাকে বলতো, তার স্বামী, দেবর, শশুর ও শাশুড়ী ছোটখাটো বিষয় নিয়েও গালাগালি করতো ও শারিরীকভাবে নির্যাতন করতো। আবার বলতো নির্যাতন সহ্য করে সংসার করতে পারলে করবি, নাহয় গলায় ফাঁস দিয়ে বা বিষ খাইয়া মরবি। আমি আমার মেয়ে হত্যার উপযুক্ত বিচার চাই। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে চারজনকে আসামি করে মামলা হয়েছে। স্বামী ঝন্টু দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন