ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে গাজাঁ বিক্রির অভিযোগে নারী আটক

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২১, ২:০৯ অপরাহ্ণ • ৮৮ বার পঠিত
মুরাদনগরে গাজাঁ বিক্রির অভিযোগে নারী আটক
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে গাজাঁ বিক্রির অবিযোগে এক নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের করিমপুর উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত, সাখী আক্তার (২৫) উপজেলার করিমপুর গ্রামের অলি মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, করিমপুর গ্রামের অলী মিয়ার বাড়ীতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরানগর থানার এসআই আবুহেনা মো: মোস্তফা রেজার নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অলি মিয়ার ঘর থেকে এক কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ এবং বিক্রির অভিযোগে সাখী আক্তারকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, আটকৃতের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন