ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু

অনলাইন সংস্করণ
১০ মে ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ ৮৩ বার পঠিত
মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার একই ইউপির রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি (হীন) কেটে প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে চোরের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পরে যায়। এসময় বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে। চোর আসছে চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দেয়। লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলা প্রস্তুতি চলছে।

আরও পড়ুন